শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অবহেলিত কচ্ছপিয়ার উন্নয়নে নুরুল আমিন কোম্পানীকে বিজয়ী করুণ

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
অবহেলিত এলাকার উন্নয়ন, মানুষ মারা টোল-ট্যাক্স, অতিরিক্ত হারে ইজারা আদায় বন্ধ করাসহ প্রতিটি ওয়ার্ডে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার উপযুক্ত মানুষের হাতে তোলে দেয়ার জন্য নুরুল আমিন কোম্পানীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (২২ অক্টোবর)বিকালে রামুর গর্জনিয়া বাজার চত্বরে ইউনিয়ন যুবলীগ ও সন্ধ্যায় ফাক্রিকাটা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের কর্মী সভায় এই আহ্বান জানান।

বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কচ্ছপিয়া ইউনিয়নে যে উন্নয়নের ধারাবাহিকতা শুরু করেছিল , তা গত সাড়ে পাচ বছরে পিছিয়ে দেওয়া হয়েছে।

এই ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলতে এবং কৃষি ও কৃষকের উন্নয়নে সাবেক সফল চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় জয়ী করার আহ্বান জানান তারা।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আমিন কোম্পানী বলেন, ক্ষমতা আর টাকার বিনিময়ে নয় মানুষের ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে বাকিজীবন এলাকার মানুষের স্বার্থে কাটিয়ে দেবো।

তিনি আনো বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সাংসদ সাইমুম সরোয়ার কমলের হাত ধরে কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট স্কুল-মাদ্রাসা থেকে শুরু করে ব্রিজ-কালভার্ট সব ধরনের উন্নয়ন করা হবে।

এ সময় পৃথক কর্মীসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকের আহমদ, সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. সেলিম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির আলম সিকদার, মাষ্টার ফয়েজুল হাসান, যুবলীগ নেতা আবদু শুক্কুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION