শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবানে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ভয়েস নিউজ ডেস্ক:

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মত পার্বত্য জেলা বান্দরবানের ও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাস-ট্রাকসহ সকল পণ্যবাহী পরিবহণ চলাচল।

শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

ছোট ছোট যানবাহনে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। ধর্মঘটের কারণে বান্দরবান থেকে চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকার উদ্দেশ্যে কোনো যানবাহন ছেড়ে যায়নি আজ। আর দূরপাল্লার কোনো বাসও জেলা শহরে প্রবেশ করেনি।

বান্দরবান পূর্বানী চেয়ারকোচ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু  বলেন, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবি পূরণের জন্য আমাদের এ পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। আমরা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে পার্বত্য জেলা বান্দরবানে এ ধর্মঘট পালন করছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION