শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নান্দনিক শব্দ-শিল্পের কবি শামীম আকতারের পঞ্চম গ্রন্থ “মাটির ওয়ারিশ” এর প্রকাশনা উৎসব সম্পন্ন 

প্রেস বিজ্ঞপ্তি:
নান্দনিক শব্দ-শিল্পের কবি শামীম আকতারের পঞ্চম গ্রন্থ “মাটির ওয়ারিশ” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে গ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান “তৃতীয় চোখ” এর আয়োজনে শিক্ষাবিদ অধ্যাপক সমশ্বরের চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মোহীত উল আলম।
প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এসময় বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক কবি ও গবেষক ড. মোহাম্মদ আবুল হোসেন (সুমন হায়াত), জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, কবি আদিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, তৃতীয় চোখের সম্পাদক ও প্রকাশক আলী প্রয়াস, শব্দায়ন আবৃতি একাডেমীর পরিচালক জসিম উদ্দিন বকুল, কক্সবাজার শ্রুতি আবৃতি অঙ্গনের সভাপতি এডভোকেট প্রতিভা দাশ।  এপিপি এডভোকেট সাকী এ কাউসার, অধ্যাপক মকবুল আহমেদ, কবি আসিফ নূর ও অধ্যাপক শরমিন সিদ্দীকা লিমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিনহাজ চৌধুরী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীপা ভট্টাচার্য, সোহেল রানা ও মোহী বিশ্বাস।
উল্লেখ্য, “মাটির ওয়ারিশ” ছাড়াও কবি, প্রাবন্ধিক ও সমাজকর্মী শামীম আকতার ইতিপূর্বে আরও চারটি বই লিখেছেন। আগামীতেও লেখালেখি অব্যাহত রাখতে সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়া কামনা করেন কবি শামীম আকতার।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION