রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বীর বাহাদুরের এপিএস সহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রীর বাসায় আ‌রও ৩ জ‌নের ক‌রোনা পজি‌টিভ এ‌সেছে। র‌বিবার (৭ জুন) কক্সবাজার ল্যাব থে‌কে এই ফলাফল পাওয়া যায়।

তারা হ‌চ্ছেন- মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. খলিলুর রহমান (৪৫), গৃহকর্মী থোয়াই চু প্রু মারমা ও পৌর মহিলা আওমী লীগের সাধারণ সম্পাদক এমিচিং মারমা।

এ‌দের ম‌ধ্যে খ‌লিলুর রহমান ও এমিচিং মারমা নিজ বাসায় আছেন। সোমবার বান্দরবান সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হবে। থোয়াই চু প্রু মারমা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে তিন দিন ধরে ভর্তি আছে।

বান্দরবান সি‌ভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা ব‌লেন, ‘গত ৩ জুন স্পেশালভাবে তা‌দের নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যা‌বে পাঠানো হয় এবং র‌বিবার তাদের পজিটিভ রেজাল্ট এসেছে।’

এরআ‌গে, শ‌নিবার (৬ জুন) কক্সবাজার ল্যাব থে‌কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পির রেজাল্ট প‌জিটিভ আ‌সে। র‌বিবার সকা‌লে উন্নত চি‌কিৎসার জন্য হে‌লিকপ্টারযো‌গে ঢাকা সাম‌রিক হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION