বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে সাঙ্গুর জ‌লে বিজু উৎসবের ফুল ভাস‌লো

ভয়েস নিউজ ডেস্ক:

পুরাতন বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে ফেলে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও আনন্দের প্রত্যাশায় নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু হয়েছে। তিনদিন ব্যাপী উৎসবের প্রথম দিন সাঙ্গু নদী‌তে ফুল ভা‌সি‌য়ে ফুল বিজু পালন করেছে পাহাড়ের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী।

মঙ্গলবার (১২ এ‌প্রিল) সকা‌লে বান্দরবান রোয়াংছ‌ড়ি স্টেশ‌ন এলাকার নদীর ঘা‌টে এ‌সে রান্যাফুল সো‌শ্যাল অ্যান্ড কালচারাল সোসাই‌টির উ‌দ্যো‌গে একদল তরুণ-তরুণী নদী‌র জলে ফুল ভা‌সায়। আর এ ফুল বিজু পাল‌নের মাধ্যমে সর্বস্ত‌রের মানুষ‌কে নতুন বছরের শু‌ভেচ্ছা জানানো হয়।

চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়েরর শিশু-কিশোর, তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক প‌রে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবা‌নে শুরু ক‌রেন বর্ষবরণের আয়োজন। ‘ফুল বিজু’র মাধ্যমে গঙ্গাদেবীকে সম্মান জানানোর পাশাপাশি পুরনো বছরের সব দুঃখ ও গ্লানি ধু‌য়ে মুছে নতুন বছরকেও স্বাগত জানানো হয়।

নদীতে ফুল ভাসাতে আসা তঞ্চঙ্গ্যা সম্প্রদা‌য়ের তরুণীরা ব‌লেন, সবাই যেন সু‌খে-শা‌ন্তি‌তে থা‌কেন এ জন্য আমরা নদী‌তে ফুল ভাসাই। আজ আমা‌দের খুবই খু‌শির দিন। গত দু’বছর ক‌রোনার কারণে আমরা ফুল ভাসা‌নোর উৎসব পালন করতে পারিনি। এবা‌র আমরা এ ফুল বিজু পালন কর‌তে পে‌রে খুব খু‌শি।

আ‌য়োজক ক‌মি‌টির সুবল চাকমা ব‌লেন, তিন দিনব্যাপী বিজু উৎসবের আজ প্রথমদিন। আজ থে‌কে প্রতি‌দিন নানা আয়োজনে বর্ণিল বিজু উৎসব পালন করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION