শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

টেকনাফে প্রতিপক্ষের হামলায় ইয়াবাকারবারি ভুট্টো নিহত  

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে নুরুল হক ভূট্টো নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে মারা যান তিনি। নুরুল হক ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি বলে জানা যায়। এ ঘটনায় আরো ৩ জন আহত হন।
রোববার (১৫ মে ) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত  ভুট্টোকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশিকুল ইসলাম মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল হক ভুট্টোর ছোট ভাই নুরুল আবছার খোকন জানান, আমার ভাই নুরুল হক ভুট্টোকে এলোপাতাড়ি কুপিয়েছে মৌলভীপাড়ার সন্ত্রাসী একরাম ও আবদুর রহমানসহ তাদের বাহিনী। তারা লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এসময় এলাকার লোকজন তাকে ভুট্টোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।’
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী মৌলভী পাড়ার একরামও একজন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাদকের লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায়  কয়েকজন গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান হামলাকারী একরাম আত্মস্বীকৃত ইয়াবা কারবারি এবং নিহত ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তাদের দুজনের বিরুদ্ধেই টেকনাফ থানায় মাদক কারবারি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION