রোববার (১৫ মে ) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত ভুট্টোকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশিকুল ইসলাম মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল হক ভুট্টোর ছোট ভাই নুরুল আবছার খোকন জানান, আমার ভাই নুরুল হক ভুট্টোকে এলোপাতাড়ি কুপিয়েছে মৌলভীপাড়ার সন্ত্রাসী একরাম ও আবদুর রহমানসহ তাদের বাহিনী। তারা লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এসময় এলাকার লোকজন তাকে ভুট্টোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।’
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী মৌলভী পাড়ার একরামও একজন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাদকের লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান হামলাকারী একরাম আত্মস্বীকৃত ইয়াবা কারবারি এবং নিহত ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তাদের দুজনের বিরুদ্ধেই টেকনাফ থানায় মাদক কারবারি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।