বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী

ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যায় অংশ নেন ১৫ থেকে ২০ জন

জিকির উল্লাহ জিকু:
কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতে সময় নিয়েছে মাত্র ১০ মিনিট। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রধান আসামী আজিজ সিকদার।

বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার  র‌্যাব ১৫ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপ অধিনায়ক মঞ্জুর মেহেদী।

তিনি আরো  জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী ছিল। অভিযান চালিয়ে এজাহারনামীয় ১নং আসামি আজিজুল হক (৩৪) ও  ২নং আসামী ফিরোজ আলম (৩৩) কে তাদের স্বজনদের ঘর থেকে গ্রেফতার করে র‌্যাব।

উপ অধিনায়ক মঞ্জুর মেহেদী আরো জানান, এই হত্যাটি সংঘবদ্ধভাবেই করা হয়। তবে এখনো পর্যন্ত কি জন্য হত্যার মূল উদ্দেশ্য সেটি জানা যায়নি। এই হত্যার সময় ব্যবহৃত অস্ত্রগুলো উদ্বারের চেষ্টা চলছে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে র‌্যাবের একটি চৌকস টিম প্রযুক্তির মাধ্যামে তাদের ধরতে সক্ষম হয়।

এ বিষয়ে উপ অধিনায়ক মন্জুর মেহেদী আরো  বলেন, আজিজ ও ফিরোজ  প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরো অনেকের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আমরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানতে পারি । তাই এ বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেন জানান র‌্যাবের এই কর্মকর্তা। আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাত ১১ টার দিকে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। যার মামলা নং- ১৭।

নিহত ছাত্রলীগ নেতার বড় ভাই নাছিরউদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে স্থানীয় আজিজ সিকদারকে। ওই আসামী সহ দুইজনকে র‌্যাব গ্রেপ্তার করে। অন্যদিকে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ইতিপূর্বে ৬জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের পুলিশ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, রোববার (৩ জুলাই) সন্ধ্যে ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ উঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে।

নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে। এই ঘটনার দুইদিন পর থানায় মামলা রেকর্ড হলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION