বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সম্পদের হিসাব চেয়ে সাংসদ জাফরের স্ত্রীকে দুদকে তলব

বিশেষ প্রতিবেদক:
অবৈধ উপায়ে কোটি টাকার সম্পদের হিসাব চেয়ে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

গত ২১ জুলাই দুদকের উপ পরিচালক খান মো: মীজানুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে শাহেদা বেগমকে তলব করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জলমহল ও সরকারি জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার এবং অবৈধভাবে বালু উত্তোলন করে শাহেদা বেগম আয় করেছে কোটি কোটি টাকা।  এমন অভিযোগ এনে  সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।  এর প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম বলেন, শাহেদা বেগম সম্পদ অনুসন্ধান করা শুরু হয়েছে। নিয়ম মেনেই তাঁর বিরুদ্ধে তদন্ত কাজ চলছে। যদি তদন্তে অবৈধ সম্পদ পাওয়া যায় তবে তাঁর বিরুদ্ধে আনুনাগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এব্যাপারে জানতে যোগাযোগ করা হলে সাংসদ জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম বলেন, এই রকম দুদকের কোন ধরণে নোটিশ আমি পায়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছি। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। কারণ, আমি একজন স্কুল শিক্ষিকা। আমার সম্পর্কে এলাকার মানুষ ভালভাবে জানেন। এটি একটি হাস্যকর বিষয়। যদিও বা এধরণের নোটিশ পেলে আইনগতভাবে যোগাযোগ করব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION