বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
অবৈধ উপায়ে কোটি টাকার সম্পদের হিসাব চেয়ে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
গত ২১ জুলাই দুদকের উপ পরিচালক খান মো: মীজানুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে শাহেদা বেগমকে তলব করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জলমহল ও সরকারি জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার এবং অবৈধভাবে বালু উত্তোলন করে শাহেদা বেগম আয় করেছে কোটি কোটি টাকা। এমন অভিযোগ এনে সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। এর প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম বলেন, শাহেদা বেগম সম্পদ অনুসন্ধান করা শুরু হয়েছে। নিয়ম মেনেই তাঁর বিরুদ্ধে তদন্ত কাজ চলছে। যদি তদন্তে অবৈধ সম্পদ পাওয়া যায় তবে তাঁর বিরুদ্ধে আনুনাগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে জানতে যোগাযোগ করা হলে সাংসদ জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম বলেন, এই রকম দুদকের কোন ধরণে নোটিশ আমি পায়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছি। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। কারণ, আমি একজন স্কুল শিক্ষিকা। আমার সম্পর্কে এলাকার মানুষ ভালভাবে জানেন। এটি একটি হাস্যকর বিষয়। যদিও বা এধরণের নোটিশ পেলে আইনগতভাবে যোগাযোগ করব।
ভয়েস/আআ