শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবানে চেমীরমুখ বাজারে আগুন

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকার চেমীরমুখ বাজারে আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বাজারের একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে রাখা দুটি মোটরসাইকেল, একটি কীটনাশকের দোকান, একটি তেলের দোকান, একটি মুদির দোকান ও ওষুধের দোকানসহ মোট সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ও ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, সকাল ৭টার দিকে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আমাদের টিম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। তবে মোটরসাইকেলের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION