শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মিয়ানমারের তাজা বুলেট তুমব্রু সীমান্তের বাড়ীতে

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে টহল দিচ্ছেন সে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার সকালে ছবি: প্রথম আলোর থেকে নেওয়া

বিশেষ প্রতিবেদক:
মিয়ানমারের রাখাইন ষ্টেটে সেদেশের সেনাবাহিনী- বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের ছুঁড়া গুলি নাইকংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে একেবারে জনবসতিতে এসে পড়েছে। আজ শুক্রবার বিকেলে তুমব্রু গ্রামের কোনারপাড়ার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক শাহাজাহানের বাড়ির উঠানে এসে পড়ে একটি তাজা বুলেট। তবে এসময় কেউই হতাহত হয়নি।
গ্রামবাসীরা জানান শুক্রবার বিকেলে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যান্তরে তীব্র গোলাগুলির শব্দ আসে। মুহুর্মুহ গোলাগুলির শব্দে সীমান্তে  বসবাসকারী বাংলাদেশী বাসিন্দারা আতংকে বাড়ি ঘর ফেলে নিরাপদ দুরত্বে সরে পড়ে। সীমান্তের নোম্যান্সলেন্ডের সাথে লাগোয়া বাংলাদেশের গ্রাম কোনারপাড়ার ঠিক ওপারে প্রচন্ড গোলাগুলি হয়।
গোলাগুলির শব্দ একটু কমলে কোনারপাড়া বাসিন্দা শাহজাহান তার বাড়ির উঠানে এসে দেখে একটি তাজা বুলেট পড়ে আছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন বিকেল থেকে হঠাৎ করে সীমান্তের ওপারে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। এর মধ্যে মিয়ানমারের ছুঁড়া একটি গুলি শাহজাহানের বাড়ির উঠানে এসে পড়েছে। পরে খবর পেয়ে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধীন তুমব্রু সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই বুলেট উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।
তিনি জানান সীমান্তের ৩৩ নম্বর সীমানা পিলার থেকে ৪১ নম্বর সীমানা পিলার পর্যন্ত এলাকায় মিয়ানমারের ভেতরে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি মধ্যে প্রতিদিনই সংঘর্ষ গোলাগুলি হচ্ছে। ইতিপূর্বে মিয়ানমারের নিক্ষেপ করা মর্টার শেল এবং গুলি বাংলাদেশের ভেতরে এসে পড়েছে।
তিনি আরও জানান তুমব্রু গ্রামের কোনারপাড়ার পাশে সীমান্তের শুন্যরেখায় বসবাস করছে মিয়ানমার থেকে আসা প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION