শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণ এক বাংলাদেশী আহত 

বিশেষ প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু হেডম্যানপাড়া সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্হানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন আজ শুক্রবার দুপুর ২টার পরে ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড তুমব্রু হেডম্যানপাড়া সীমান্তের ৩৫ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন শুন্যরেখার কাছে এক বাংলাদেশী উপজাতি সদস্য গরু আনতে গেলে ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে।
এতে গুরুতর আহত হয় তুমব্রু হেডম্যানপাড়ার বাসিন্দা অং কিউ থাইং তন্চইংগার ছেলে অন্নথাইং তন্চইংগা।
স্হানীয় সুত্র জানিয়েছেন মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের সীমান্তের বিস্তীর্ন এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। আহত উপজাতি যুবক সীমান্তের শুন্যরেখা অতিক্রম করলে পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে আহত হয়। তার একটি পা ঝলসে যায়। তাকে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এ ব্যপারে বিজিবি কোন বক্তব্য দেয়নি।
গত বেশ কিছুদিন ধরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারে সেদেশের সেনাবাহিনীর সাথে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালে মিয়ানমারের ছুঁড়া গুলি ও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের সীমান্তে জনবসতি এলাকায়। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে একাধিক দফায় প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION