শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আলীকদম ও থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের আরো দুই উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। উপজেলাগুলো হলো- আলীকদম ও থানচি।

রোববার (২৩ অক্টোবর) এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।আদেশে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করত বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এতদ্বারা নিষিদ্ধ করা হলো।

বান্দরবান পার্বত্য জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব) মো. লুৎফুর রহমান (উপসচিব) আদেশে স্বাক্ষর করেছেন।এর আগে গত ১৭ অক্টোবর একই কারণে রুমা ও রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্রগুলোতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION