শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চাকঢালায় মাদ্রাসা কর্মচারীকে কুপিয়ে হত্যা

লামা (বান্দরবান) লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারের সিএনজি স্টেশন।

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের নাইক্ষংছড়ির সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাকঢালায় এলাকায় এক মাদ্রাসার দপ্তরিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘ‌টে।

নিহতের নাম দিদার আলম (২৫)। তিনি সদর ইউনিয়নের ফজুর ছড়া গ্রামের হাজী ইসলাম মিয়া সওদাগরের ছে‌লে এবং স্থানীয় মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার খণ্ডকালীন দপ্তরি হিসেবে নিয়োজিত ছিলেন।

স্থানীদের পাশপাশি পু‌লিশ জানায়, নিহত দিদার আলম প্রতিদিনের মত চাকঢালা আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তা‌কে ধারা‌লো দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থ‌লেই নিহত হন। এলাকাবাসী পুলিশ ও বিজিবিকে জানা‌লে তারা এসে লাশ উদ্ধার ক‌রে। তবে কে বা কারা তাকে হত্যা করছে তা এখনও পর্যন্ত জানা যায়‌নি।

নাইক্ষ‌্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ‌মো. শাহজাহান ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত শে‌ষে বিস্তা‌রিত বলা যাবে। ত‌বে তদন্ত ক‌রে প্রয়োজনীয় ব‌্যবস্থার কথাও জানান তি‌নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION