বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের জন্য ত্রাণ নিয়ে দুর্গম এলাকায় রামু সেনাবাহিনীর সদস্যরা

বলরাম দাশ অনুপম:
বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার অসহায় গরীব মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেনা সদস্যরা। আর এই কাজটি বাস্তবায়ন করছে কক্সবাজারের রামু সেনানিবাসের সেনা সদস্যরা। এরই অংশ হিসেবে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক নির্দেশনায় সোমবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার দূর্গম এলাকার কর্মহীন হতদরিদ্র ২৫০টি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা। আর্তমানবতার সেবায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিজ কাঁধে বহন করে অভাবগ্রস্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন সেনা সদস্যরা। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে বলে মনে করছেন উপকারভোগিরা। দূর্গম এলাকার মানুষেরা সেনাবাহিনীর এই ত্রাণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে।

উল্লেখ্য-করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে পর্যটন জেলা কক্সবাজার ও বৃহত্তর চট্টগ্রাম জেলার চারটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ‘‘সকলের সুস্থতাই আমাদের কাম্য’’ শ্লোগানকে সামনে রেখে তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION