শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

ভূমি অপরাধ আইন এপ্রিলে সংসদে উঠবে: ভূমিমন্ত্রী

ভূমি, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী এপ্রিলে ভূমি অপরাধ আইন সংসদে তোলা হবে বলে প্রত্যাশা করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (২ মার্চ) মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক নীতি সংলাপে তিনি এই প্রত্যাশার কথা জানিয়েছেন।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ’র খবর পড়তে ফলো করুন

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে আয়োজিত সংলাপে ভূমি সংক্রান্ত জটিলতা থেকে উত্তরণ ও জনগণের ভোগান্তির বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘তিন ফসলি জমিতে কোনো স্থাপনা না করতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে। জনগণের ভোগান্তি কমাতে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। আগামী এপ্রিলে ভূমি অপরাধ আইন আনার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে হয়রানি সম্পূর্ণ বন্ধ হয়নি। তবে ভূমি অপরাধ আইন হয়ে গেলে হয়রানি কমবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION