রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রাঙামাটিতে বেড়েই চলেছে করোনা শনাক্তের সংখ্যা

ভয়েস নিউজ ডেস্ক:

পার্বত্য শহর রাঙামাটিতে করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ। নতুন আরও ৪২ জনসহ এ নিয়ে রাঙামাটি জেলায় মোট করোনা শনাক্ত হলো ৩৪১ জনের।

বৃহস্পতিবার সকালে নতুন করে আরও ২৮ জনের ও এরপর দুপুরে বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে আরও ১৪ জনের করোনা পজিটিভ আসে।
এই তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, নতুন শনাক্ত ৪২ জনের মধ্যে ২৬ জন রাঙামাটি শহরের, ৯ জন জুরাছড়ি, ৬ জন কাপ্তাই দুই জন রাজস্থলী উপজেলার।

এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন বেশ কয়েকজন। এর মধ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত রাঙামাটি শহরের তবলছড়ি ও চম্পকনগরে দুইজন এবং লংগদু উপজেলায় একজনসহ মোট তিন জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

জেলায় আক্রান্ত ৩৪১ জনের মধ্যে ১৯৯ জন রাঙামাটি শহরের এবং ৭৪ জন কাপ্তাই উপজেলার। বুধবার পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১৫৪ জন।করোনায় এ জেলায় এ যাবত মারা গেছেন ছয় জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION