শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আলীকদমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের আলীকদম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রেপারপাড়ি বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের তিন বছর বয়সী ছেলে রিফাতুল ইসলাম ও মনির আহমদের আড়াই বছর বয়সী ছেলে ফজলুল করিম ফাইজাম।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রিফাতুল ও ফাইজাম বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে বিদ্যুতায়িত মোটর সংযোগের সঙ্গে স্পৃষ্ট হয়ে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছলিমা খানম রুপা জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, এ বিষয়ে আলীকদম থানায় জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION