রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে ৩৪ বছর পর মামলার রায়: একজনের মৃত্যুদন্ড তিনজনের যাবজ্জীবন 

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে পেকুয়া উপজেলার টৈটং এ বনবিভাগের পাহারাদার মিয়া জানকে হত্যার দায়ে  ১ জনকে মৃত্যুদন্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
আজ সোমবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহী এই রায় ঘোষনা করেন।
এতে অভিযুক্ত এনামুল হক কে মৃত্যুদন্ড দেয়া হয়। তবে রায় ঘোষনার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।  যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, ইউনুছ, নুরু ও সাবেক চেয়ারম্যান  কামাল হোসেন। তারা আদালতে উপস্থিত ছিলেন।  আদালতের রাস্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সুলতানুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে ১৯৮৯ সালের ১৯ জুলাই তৎকালীন চকরিয়া থানার টৈটং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ফাতেমা আক্তারের বাড়িতে রাখা বনের  কাঠ গুলো উদ্ধার করতে গিয়ে আসামীদের হাতে খুন হন মিয়া জান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION