রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

ভয়েস প্রতিবেদক:

উখিয়া পালংখালী ইউনিয়নে শামসুল আলম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, তথ্য প্রমাণ না থাকায় মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

রোববার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোশাররফ এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উখিয়া পালংখালী এলাকার জাহাঙ্গীর ও শামসুল আলম।খালাস পাওয়ারা হলেন- কামাল উদ্দিন ও সোনা মিয়া।

মামলার নথির বরাতে শওকত বেলাল জানান, ১৯৯৯ সালের ২৬ এপ্রিল কাবাডি খেলাকে কেন্দ্র করে শামসুল আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা সুলতান আহমদ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আজ রায় ঘোষণা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION