রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বরখাস্ত করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান জানালেন আইনমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারি চাকরির নীতিমালা ভঙ্গ করে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ‘মিথ্যাচার করায়’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রীর নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘অফিস প্রধানের অনুমোদন নিয়ে গণমাধ্যমে কথা বলতে হয়। তিনি সেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সরকারি পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। তিনি এ নিয়ে অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা পর্যন্ত করেননি। এসব দোষে তিনি দোষী। তিন দিন ধরে অপেক্ষা করেছিলাম তিনি পদত্যাগ করবেন। কিন্তু পদত্যাগ না করায় তাকে বরখাস্ত করা হয়েছে।’

বেগম খালেদা জিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২৪ সেপ্টেম্বর ছয় মাস হয়ে যাবে। তাকে আগের মতো আবারও ছয় মাস তার শর্তযুক্ত মুক্তির এবং তার কারাদণ্ড স্থগিত রেখে মুক্তি দেওয়া হবে।’

বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন ও পৌরসভার মেয়র এম জে হাক্কানী। দলীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION