রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রাঙ্গামাটি জেলা আ’লীগের যুগ্ন সম্পাদকের ইন্তেকাল

ভয়েস নিউজ ডেস্ক:

রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাবুল (৬০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা গেছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার মরদেহ রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনা হবে এবং শ্রদ্ধা শেষে সকাল ১০টায় রাঙামাটি বায়তুশ শরফ জব্বারিয়া মাঠে জানাজা শেষে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ে যাওয়া হবে।

এদিকে আওয়ামী লীগের এই নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION