বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

আদালতে সব অন্যায়ের কথা স্বীকার করলেন সাহেদ

ভয়েস নিউজ ডেস্ক:

‘স্যার আমি অন্যায় করেছি। এ পর্যন্ত আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আমি স্বীকার করছি। আর যারা আমার বিরুদ্ধে মামলা করেছে, তাদের সব টাকা-পয়সা পরিশোধ করব’— এভাবেই আদালতে দায় স্বীকার করেছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম।রোববার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিকালে তিনি এসব কথা বলেন।

সাহেদ করিম বলেন, ‘গত ১২-১৩ দিন ধরে আমি যে কি অবস্থার মধ্যে রয়েছি। আমি আর পারতেছি না। অনেক প্রেসারের মধ্যে রয়েছি। আমি খুব অসুস্থ। যে সব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তাদের সকলের টাকা ফিরত দেবো।’ এ সময় তিনি ঈদের পর রিমান্ড শুনানির তারিখ ধার্য করার জন্য বিচারকের কাছে আবেদনও জানান।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, ‘করোনা পরীক্ষা করার কথা থাকলেও আসামি রোগীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। সে একজন প্রতারক। অসুস্থ না হয়েও গত ১৬ জুলাই আদালতে সে নিজেকে করোনা রোগী দাবি করে। পুলিশ তার যে রিমান্ড চেয়েছে আমরা তা মঞ্জুরের প্রার্থনা জানাচ্ছি।’

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ২৮ দিনের রিমান্ডের আদেশ দেন।

করোনাভাইরাসের (কোভিড ১৯) নমুনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাহেদকে গত ১৬ জুলাই ১০ দিনের রিমান্ড নেয় পুলিশ। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ২৩ জুলাই পুলিশের কাছ থেকে তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ১৫ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পরই তাকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION