রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে পেকুয়ার বিএনপি নেতা রাজুকে শোকজ নোটিশ

ভয়েস প্রতিকেদক, পেকুয়া:

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে পেকুয়া উপজেলা বিএনপির সদস্য, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাফায়েত আজিজ রাজুকে কেন বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশ প্রদান করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

দলীয় সিদ্ধান্ত না মেনে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বৃহস্পতিবার (২ মে) দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকজ নোটিশ তাকে পাঠানো হয়। এছাড়াও ৪৮ ঘন্টার মধ্যে কেন নির্বাচনে অংশ নিলেন তা জানাতে রাজুকে নির্দেশ দেয়া হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপি থেকে মনোনীত দুই প্রার্থী চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও ভাইস চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবকদলের সভাপতি আহসান উল্লাহ দলের সিদ্ধান্ত মেনে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও বিএনপি নেতা রাজু তার প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION