রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

আত্মসমপর্ণ করা ৪৩ জলদস্যুর মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ

বলরাম দাশ অনুপম:

মহেশখালীতে আত্মসমর্পণকারী ৪৩ জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। র‌্যাব-৭ এর পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ উপলক্ষে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন মিলনায়তনে এক অনুষ্টানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান জুয়েল, পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, র‌্যাব-৭ এর উদ্যোগের ফলেই জলদস্যুরা এখন শান্তিতে পরিবারের সদস্যদের সাথে বসবাস করতে পারছে।

আত্মসমর্পণকারী জলদস্যুদের আলোরপথযাত্রী বলে অভিহিত র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ মশিউর রহমান এখনো যারা সাগরে দস্যুতা করছেন তাদের আলোর পথে ফিরে আসার আহবান জানান। অনুষ্ঠানে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য-২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেয়ার মাধ্যমে আত্মসর্মপন করে মহেশখালী ও কুতুবদিয়ার ৪৩ জলদস্যু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION