শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মরণ দশা

মরণ দশা

বিউটি দাশ

মেঘনার ঢলের মতো–
সর্বনাশী পদ্মার বন্যার গ্রাসের——
আমার মরণ দশা তুমি?

বনবাসী সীতার কুটির ভাঁসমান ন্যায়,
গঙ্গার ভিন্ন রুপ রক্তাক্ত–বৈতরণী ধারায়।
আমার মরণ দশা তুমি?

তুমি অামার প্রেম ভক্তির সর্ব সাধনা,
সৃষ্টির সমস্ত সুন্দর -পবিত্রতা তোমার জন্যই জমা!
আমার মরণ দশা তুমি?

দু’চোখের দৃষ্টি তোমার জন্য চোখের গভীরে ঢাকা,
অন্ধ আমি অন্যকেউ নয় সত্যিই তোমার জানা।
আমার মরণ দশা তুমি ?

দর্শন মাত্রই সেই দৃষ্টি ফেলব তোমার চোখে,
চারিদিকে ছড়িয়ে দেব জমানো সমস্ত পবিত্রতার সৌন্দর্যকে।
আমার মরণ দশা তুমি ?

ডুবাবে যখন জীবন-মরণ দশায় অামায়,
দেখতে পাব আমাকে দৃষ্টি যে রাখা তোমার চোখে!
আমার মরণ দশা তুমি ?

চোখ থেকে ফেল না একফোঁটা জল,
মৃত্যু ও দেবে, আবার আমার চোখকেও কাঁদাবে!
আমার মরণ দশা তুমি?

তব কি অধিকার মৃত্যু দিলে যারে, তাঁর চোখকে কাঁদাবারে!
আমার মরণ দশা তুমি?

পবিত্রতার অদৃশ্য দৃষ্টি তোমাকেই
অর্পন করেছি,
ধ্যানে-জ্ঞান-ত্যাগে স্মরণে অাছে কি।
আমার মরণ দশা তুমি?

জন্ম- মৃত্যু পর্যন্ত ঐ দৃষ্টি তোমার জন্যই সঞ্চিত,
প্রথম তোমায় দেখার অাশে মানুষ কেন দেব- দেবী-বিশ্ব দেখা- বঞ্চিত।
আমার মরণ দশা তুমি ?

আমিও রাখলাম তব বাজি,
সঞ্চিত সত্যের অর্থে হারজিতে রাজি।
আমার মরণ দশা তুমি?

 

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION