বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ হাজার শিশু নিখোঁজ গাজায় 

ভয়েস নিউজ ডেস্ক:

গাজায় অন্তত ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে। এদের কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কেউ ইসরায়েলি বাহিনীর হাতে আটক, কেউ অচিহ্নিত কবরে সমাহিত বা তাদের পরিবার থেকে হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ এই সংস্থাটি বলেছে, ‘গাজার বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশুকে সঙ্গীহীন এবং বিচ্ছিন্ন বলে মনে করা হচ্ছে এবং আনুমানিক চার হাজার শিশু ধ্বংসস্তূপের চিচে নিখোঁজ রয়েছে, এছাড়া গণকবরেও অজানা সংখ্যক রয়েছে।’

সেভ দ্য চিলড্রেন বলেছে, ‘অন্যান্যদের জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে, যার মধ্যে একটি অজানা সংখ্যক আটক করা হয়েছে এবং জোরপূর্বক গাজা থেকে স্থানান্তর করা হয়েছে, যখন দুর্ব্যবহার ও নির্যাতনের প্রতিবেদন প্রকাশ হচ্ছে, তখন পরিবারের কাছে তাদের অবস্থান অজানা।’

এ ঘটনায় স্বাধীন তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়ে সংস্থার মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক জেরেমি স্টোনার বলেছেন, ‘পরিবারগুলো তাদের প্রিয়জনের হদিস নিয়ে অনিশ্চয়তায়। কোনো অভিভাবককে তাদের সন্তানের মৃতদেহ খুঁজে বের করার জন্য ধ্বংসস্তূপ বা গণকবর খোঁড়া উচিত নয়। যুদ্ধক্ষেত্রে কোনো শিশু একা, অরক্ষিত থাকা উচিত নয়। কোনো শিশুকে আটক বা জিম্মি করা উচিত নয়।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION