বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

টেকনাফ লেদা বুচিংগ্যা পাড়ায় লবণ মাঠে যুবকের মাটিচাপা লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে লবণ মাঠ থেকে মাটিচাপা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বুচিংগ্যা পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই যুবককে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়। গত তিনদিনের বৃষ্টিতে মাটি সরে গিয়ে মরদেহটি ভেসে উঠে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, লবণের মাঠে পুঁতে রাখা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসমান গনি বলেন, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো রঙের প্যান্ট ও শার্ট রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর মরদেহ মাটির চাপা দেয় দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করা হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION