বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার তিন সন্ত্রাসী সহ বিদেশি অস্ত্র উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র গুলি সহ মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে কক্সবাজার র‌্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব ১৫ এর অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকান্ডের মূলহোতা এবং আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দুই সহযোগী রয়েছে। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটিদল উখিয়ার পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুল কামালকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল এবং তার আরেক সহযোগী ও বডি গার্ড আনসার উল্লাহকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি বিদেশী জি-৩ রাইফেল, ১টি দেশীয় তৈরী এলজি এবং ৭ রাউন্ড গুলি ও ১টি খালি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র সাথে সংশ্লিষ্ট থেকে খুন ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION