বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অতীতের মতো ফিলিস্তিনিদের সাহায্যার্থে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ইসরায়েলে ঢুকতে পারে তুরস্ক। রবিবার (২৮ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে এ কথা বলেছেন।

এরদোয়ান গাজায় ইসরায়েলের পরিচালিত আগ্রাসনের কট্টর সমালোচক। তিনি রবিবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে একটি বক্তৃতা দেন। তখন এক পর্যায়ে গাজায় চলমান যুদ্ধের আলোচনা শুরু করেন। অতীতে লিবিয়া ও নাগোরনো-কারাবাখে প্রবেশের কথা উল্লেখ করে জানিয়েছেন ফিলিস্তিনিদের সাহায্য করার জন্যও তারা ইসরায়েলে ঢুকতে পারেন। যদিও কোন ধরনের হস্তক্ষেপের দিকে ইঙ্গিত দিচ্ছেন তা স্পষ্ট করে বলেননি তিনি।

এরদোয়ান তার নিজ শহর রাইজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে বলেন, ‘আমাদেরকে অবশ্যই খুব কঠোর হতে হবে। যাতে করে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এমন জঘন্য কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা তাদের ক্ষেত্রেও একই কাজ করতে পারি। আর এটা না পারার কোনো কারণ নেই। আমাদেরকে অবশ্যই কঠোর হতে হবে যাতে আমরা এ পদক্ষেপগুলো নিতে পারি।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।

হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯০ হাজার ৮৩০ ফিলিস্তিনি।

এ ছাড়াও ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিরা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।সূত্র : রয়টার্স

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION