মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

পেকুয়ায় অটোরিকশা-বাইক সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. বেলাল উদ্দিন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় নন্দীরপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ১টায় পেকুয়া সদরের নুইননামুইননা ব্রিজ এলাকায় টার্নিং পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়া থেকে দ্রুতগতিতে আসছিল মোটরসাইকেল চালক বেলাল। অপর দিক চকরিয়া থেকে এসেছিল যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা। দুটি গাড়ি বেপরোয়া গতিতে থাকায় টার্নিং পয়েন্টে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেলাল উদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী অটোচালক হরিণাফাঁডির বাসিন্দা মোহাম্মদ কালু জানান, ঘটনার সময় আমি কাছেই ছিলাম। দুটি গাড়ি দ্রুতগতিতে চলছিল। জায়গাটি টার্নিং পয়েন্ট হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION