সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় নিখোঁজের ৪দিন পর আরমানের লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

নিখোঁজের ৪দিন পর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ১২ নং ঘাটস্থ এলাকা থেকে মো. আরমান (২৪) নামের নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরমান ইউনুছখালীর মো:বাবুলের পুত্র।

১৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় মহেশখালী থানা পুলিশ আরমানের লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলো আরমান।

স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলো আরমান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও কোথাও সন্ধান পায়নি তার পরিবার। পরে রোববার রাতে কয়লাবিদ্যুৎ প্রকল্পেরর ভেতরে আরমানের মরদেহ খুঁজে পায়। এরপর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়।

আরমানের পরিবার জানায়, আরমান চিংড়িঘের ও স্ক্র্যাপের ব্যবসা করেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই আরমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত আরমান মাছের প্রজেক্ট ও স্ক্র্যাপের ব্যবসা করতেন বলে জানায় স্থানীয়রা।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, গতকাল মাতারবাড়ি থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আজ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION