সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে গুলিভর্তি শর্টগানসহ সন্ত্রাসী আটক

ভয়েস প্রতিবেদক,মহেশখালী:

মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহজাহান নামক এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

১৮ সেপ্টেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করেন নৌবাহিনী। অভিযানে গুলিভর্তি একটি শর্টগানসহ শাহজাহান নামের সন্ত্রাসীকে আটক করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালানোর চেষ্টা করলে, তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি শর্টগান এবং তাজা গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION