রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে দাপুটে জয় ভারতের

খেলাধুলা ডেস্ক:

নিজেদের মাটিতে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হেসেখেলেই জয় পেলো ভারত। চতুর্থ দিন সকালেই টাইগারদের ৬ উইকেট তুলে নিয়ে ২৮০ রানের বড় জয় পায় স্বাগতিক ভারত।

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে শিবমন গিল ও রিষভ পন্থের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। ১২৮ বলে ১০৯ রান করেন পন্থ। আর ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে চার উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ ও সাকিব আল হাসান ১৪ বলে ৫ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে। দিনের শুরুটা ভালো করেছিল এই দুই ব্যাটার।

তবে দলীয় ১৯৪ রানে ৫৬ বলে ২৫ রান করে আউট হন সাকিব। তার বিদায়ের পর ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

লিটন দাস ১০ বলে ১, মেহেদী হাসানম মিরাজ ১০ বলে ৮ রান করে ফিরে যান। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন শান্ত।

তবে দলীয় ২২২ রানে ১২৭ বলে ৮২ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ৬২ ওভার ২ বলে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে অশ্বিন নেন ৬টি উইকেট।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION