সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মাতারবাড়িতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীর মাতারবাড়িতে পানিতে ডুবে ওয়াহেদ হাসান রাইয়ান নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওয়াহেদ হাসান রাইয়ান মগডেইল এলাকার শফিউল আলম ও মশরফা’র ছেলে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মাতারবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মগডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে বাড়ির পাশে ব্যাঙ্গাঘোনা নামক মাছের প্রজেক্টে শিশুটির মরদেহ ভাসতে দেখেন প্রজেক্টের শ্রমিকেরা। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION