সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কুতুবদিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

কুতুবদিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন সিরাজদ্দৌল্লাহ নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের বাঁকখালীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রধান সহযোগী মো. কায়সারকেও গ্রেপ্তার করে যৌথবাহিনী।

কোস্টগার্ড সূত্র জানায়, গ্রেপ্তার চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশি একনলা বন্দুক ও ২টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, ১টি চাপাতি, ২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি দেশি কুড়াল, ৬টি দা, ৩টি শাবল ও স্বাক্ষরকৃত বিপুল পরিমাণ ব্ল্যাঙ্ক স্ট্যাম্প উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, সিরাজদ্দৌল্লাহ স্থানীয় লবণচাষি ও সাধারণ মানুষের নিকট ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে চড়া সুদে টাকা প্রদান করতেন। পরবর্তীতে তারা ওই টাকা পরিশোধ করার পরও তাদের স্ট্যাম্প ফেরত না দিয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানি করতেন।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসাইন জানান, অস্ত্রসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION