বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের পর ইসরায়েলে হিজবুল্লাহ ও হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইসরায়েলে হামলা চালালো লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি। বুধবার (২ অক্টোবর) এমন দাবি করেছে গোষ্ঠীগুলো। পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহ বুধবার সকালে ইসরায়েলের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলার দাবি করেছে তারা।

একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় ৭টা ১৫ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে তিনটি হামলায় পরিচালনা করে হিজবুল্লাহ। এ হামলায় শতুলা ও মাসকাফ আমের বসতিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনা এবং ‘শোমেরা ব্যারাকে ইসরায়েলি শত্রু বাহিনীর সমাবেশ’কে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা।

শেষ কয়েক মিনিটে গোষ্ঠীটি বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ‘সরাসরি’ এবং ‘নির্ভুল’ আক্রমণ করতে সক্ষম হওয়ার দাবি করেছে।লেবাননের আদাইসেহ শহরে ইসরায়েলি বাহিনীকে বিতাড়িত করার দাবি করেছিল হিজবুল্লাহ। এর কিছুক্ষণ পরই এই হামলার ঘটনা সামলে এলো।

এদিকে, হিজবুল্লাহর এমন দাবির বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েল। একই দিনে ইয়েমেনের হুথিরাও ইসরায়েলে হামলার দাবি করেছে। তারা বলছে, ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা।

বুধবার গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, হুথিরা তিনটি ডানাযুক্ত ‘কুদস-৫’ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তবে ইয়েমেন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও ঘোষণা আসেনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION