রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

উখিয়া ও ঈদগাঁও পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া ও ঈদগাঁওতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার-ভালুকিয়া সড়কের মধ্যমরত্না এলাকা এবং রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ি এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বলেন, রোববার সন্ধ্যায় উখিয়ার কোটবাজার-ভালুকিয়া সড়কের মধ্যমরত্না এলাকায় কোটবাজারমুখি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটবাজার স্টেশনস্থ স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে। নিহতের লাশ নিজের বাড়িতে রয়েছে।

নিহত নুরুল হক (২৮) উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিণ বড়বিল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি পেশায় ইঞ্জিন মেকানিক। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওসি আরিফ হোছাইন।

এদিকে রোববার রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ি এলাকায় বাঁশবাহী মিনিট্রাকের সাথে ইজিবাইকের (টমটম) সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও দুর্ঘটনা কবলিত ইজিবাইকের চালক বলে জানান তিনি।

ওসি মছিউর রহমান বলেন, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ি এলাকায় একটি ইজিবাইক দিক পরিবর্তন করে সড়ক পার হচ্ছিল। এসময় ঈদগাঁও স্টেশনের দিক থেকে আসা বাঁশবাহী একটি মিনিট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটির চালক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও স্টেশনের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION