রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সৈকতে নিখোঁজের ৪ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে শহরের সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্রের নাম আজমাইনুল হক। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবর নাম করুমুল হক। সে শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় আজমাইন। কয়েকজন বন্ধু মিলে স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলে। তারপর ফুটবল খেলা শেষে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় ২ জন। তারমধ্যে একজনকে উদ্ধার করে বন্ধু এবং জেলেরা। তখন থেকে আমরা নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করেছি। পরবর্তীতে সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজমাইনুল হকের বড় ভাই আশফাকুল হক জানান, সে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। স্কুল শুরু হয় সকাল আটটায়। তারপর আমরা স্কুল শিক্ষকের মাধ্যমে খবর পাই সে নিখোঁজ রয়েছে। শুনেছি ৯ বন্ধু স্কুল পালিয়ে একসাথে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলার এক পর্যায়ে গোসলে নেমে ২ বন্ধু নিখোঁজের ঘটনা ঘটে। তারমধ্যে একজনকে উদ্ধার করে বন্ধু এবং জেলেরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION