বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলে সেনাঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলায় চার সেনা নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হাইফার দক্ষিণে বেনইয়ামিনা শহরে অবস্থিত একটি ঘাঁটিতে হামলায় সাত সৈন্য গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। এলাকাটি ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে। খবর বিবিসি।

এদিকে এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে লেবাননের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক ঝাঁক ড্রোনের মাধ্যমে উত্তর ইসরায়েলের সেনাঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় তারা।

বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজায় এবং লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনইয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এ হামলায় ৬১ জন আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা আরও জানিয়েছে যে আহতদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার দ্বারা আটটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION