শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

উখিয়ায় শপিং ব্যাগে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার বালুখালী এলাকা থেকে ৩১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তার মোহাম্মদ ইউসুফ (৪২) কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের ডব্লিউ ২-ক্যাম্পের মৃত আবুল হাফেজের ছেলে।

বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে একটি দোকানের সামনে থেকে দিবাগত রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় এক রোহিঙ্গাকে শপিং ব্যাগসহ ধরা হয়। ওই শপিং ব্যাগ থেকে ৩১ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION