শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

যাত্রী চাহিদায় আবারো কক্সবাজার-ঢাকা রুটে ‘বিশেষ ট্রেন’

কক্সবাজার রেল স্টেশন ,ফাইল ছবি ।

ভয়েস প্রতিবেদক:

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে আবারো পাঁচ দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে। শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজার আইকনিক রেল স্ট্রেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ‘নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২৩ অক্টোবর রাত ১১টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে আসবে। ট্রেনটি পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছাবে। ২৪ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত ১০টায়। একইভাবে ২৫ ও ২৬ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এই ট্রেন। যেটি ২৬ ও ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘মোট ১৮টি কোচের বিশেষ এই ট্রেনটিতে আসন সংখ্যা ৬৩৪টি। সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এই বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের কক্সবাজার যাতায়ত ও ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।’

এর আগে, দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চার দিনের বিশেষ ট্রেন চলেছে। গত ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION