রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না-ধর্ম উপদেষ্টা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। যারা সত্যিকারের অপরাধী যারা মানুষ খুন করেছে দেশের টাকা লুট করে নিয়ে গেছে তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে আমাদের ভাইদের যারা খুন করেছে আহত করেছে তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ বিচার করবে এই সরকার। ইতিমধ্যে অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, কেউ-ই আইনের উর্ধ্বে নয়, বর্তমান সরকার দেশে একটি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে সরকার সংস্কার কাজ করে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই আগস্ট বিপ্লবের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম এবং কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ চকরিয়া ফাসিয়াখালীর আহসান হাবিবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমে দেয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি উপরোক্ত কথা বলেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ওয়াসিমদের জাতি চিরদিন স্বরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে। পরবর্তী সরকারও যাতে এই কার্যক্রম চলমান রাখে তা নিশ্চিত করা হবে।

তিনি জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে বর্তমান সরকার ৩০ লাখ টাকা করে সহায়তা দেয়ার কথা ঘোষণা দেন।

ধর্ম উপদেষ্টা সকালে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে শহিদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের হাতে আস সুন্নাহ ফাউন্ডেশনের দেয়া দুই লাখ টাকার অর্থ সহায়তার চেক তুলে দেন।

দুপুরে পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে দুই লাখ টাকার চেক তুলে দেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলমের হাতে। এ সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

পরে শহীদ আহসান হাবিব এবং ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

চেক বিতরণকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার সহ ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউণ্ডেশনের উর্ধতন কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION