বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে সে সময় সেখানে ছিলেন নেতানিয়াহু এবং তার পরিবার।

ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, আজ শনিবার সকালে লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছ। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া অন্য দুটি ড্রোন আটকে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই সময়ে তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওঠে।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তর উভয়ই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION