শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কক্সবাজারে পরিবেশ রক্ষায় সৈকতে পদযাত্রা

প্রেস বিজ্ঞপ্তি:

কর্ণফুলী ফিশ মিল লিমিটেড (কেএফএল) ও প্রকল্প সোনাপাহাড়ের উদ্যোগে কক্সবাজার কলাতলী সৈকত মোড় থেকে সুগন্ধা সৈকত পর্যন্ত ‘সুনীল জল নির্মল বায়ু, সবুজ প্রকৃতি নিরোগ পরমায়ু’ শীর্ষক পরিবেশ রক্ষায় সচেতনতামূলক পদযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে কেএফএল ও সোনাপাহাড়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শতাধিক অংশগ্রহণকারী সৈকতে আসা পর্যটকদের মাঝে পরিবেশ সংরক্ষণের নির্দেশনা সম্বলিত প্রচারপত্র বিলি করেন। তারা নানা প্লেকার্ডের মাধ্যমে কেন সৈকত ও সমুদ্রের পরিবেশ রক্ষা করা উচিত সেই বার্তা দেন।

পদযাত্রায় অংশ নেন- কেএফএলের চেয়ারম্যান নাসরাত আলী খান, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, পরামর্শক মাহবুব আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকী, ব্যবসায়ী ফরিদ আহম্মদ, কেএফএলের ব্যবস্থাপক (অপারেশন) পুলক পাল ও প্রশাসনিক নির্বাহী সালসাবীল রাবেয়া। পদযাত্রা শেষে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION