শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

মহেশখালীতে তারেক ও রশিদ বাহিনীর গুলিতে প্রাণ গেল নারীর

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে তারেক বাহিনী ও রশিদসহ কালাবদার নেতৃত্বে সন্ত্রাসীদের গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ওই নারী জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ তানভীর ছিদ্দিকী হত্যার অন্যতম আসামি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা ইয়াসমিন ছৈয়দা ওই এলাকার দলিবর গোষ্ঠীর মৃত ছৈয়দ আহমদের কন্যা।
জানা গেছে, তারেক বাহিনীর লোকজন সরকার পতনের পর ছাত্র-জনতার চাপের মুখে এলাকা থেকে বিতাড়িত হয়ে স্বদলবলে আধাঁর ঘোনা ও মিজ্জির পাড়া পাহাড়ে অবস্থান নেন। সেখান থেকে বের হয়ে তার পালিত সন্ত্রাসী বাহিনীসহ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করতে প্রতিপক্ষের ওপর রুষ্ট হয়ে হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তারেক বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে এক মহিলা নিহত হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা, নিহতের বড় ভাই ফরিদ আহমদ জানান, ঘটনার রাতে একদল এলাকা থেকে বিতাড়িত আওয়ামী লীগের সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি চালায়। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান তারেক বাহিনী, নুরুল আলম প্রকাশ কালাবদা, রশিদ ও নোমানের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে মারা যান। এছাড়াও সন্ত্রাসীদের ধাওয়া করতে গিয়ে কয়েকজন পুরুষ আহত হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে এক মহিলা মারা গেছে। সন্ত্রাসীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION