শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কড়া নিরাপত্তায় সাবেক ১০ মন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির

ভয়েস নিউজ ডেস্ক:
ছাত্র-জনতার আন্দোলন দমাতে নির্বিচার গুলিতে হাজারের বেশি মানুষকে হত্যার অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দলটির শীর্ষ নেতারা এবং পুলিশের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। যাদের বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা এবং সাবেক সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে। এ সময় আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।

আজ যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন সাবেক আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিপু মনি, একই দলের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৭ অক্টোবর এই ১৩ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যার ধারাবাহিকতায় আজ তাদের হাজির করা হলো।

প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়।

গণহত্যা ও গুমের অভিযোগে প্রসিকিউশন শাখায় এখন পর্যন্ত ৮০টির মতো অভিযোগ জমা হয়েছে। যার বেশিরভাগ হত্যার অভিযোগে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION