বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

টেকনাফের হোয়াইক্যংয়ে দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

টেকনাফ প্রতিবেদক:

টেকনাফের হোয়াইক্যংয়ে দুই পক্ষের গোলাগুলিতে আব্দুর রহমান (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক টেকনাফ হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। পরে নিহতের স্বজনরা অপরপক্ষের ঘরে আগুন দেন। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা অনেক আতঙ্কে আছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বভাবিক রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION