বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

এবার বড়ুয়া ও চাকমা সম্প্রদায়ের ৫৬ মিয়ানমার নাগরিকের অনুপ্রবেশ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ৫৬ নাগরিক অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হিন্দু পাড়ায় অবস্থান করছে।

এদের মধ্যে সোমবার (১৮ নভেম্বর) সকালে ৪৪ জন ও এক সপ্তাহ আগে ১২ জন সীমান্ত দিয়ে প্রবেশ করে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মিয়ানমারের রাখাইনের মংডু থানার মেদাই এলাকার নাইও চাকমা (৪৫) বলেন, রাখাইনে রাজ্যে আরাকান আর্মি ও সে দেশের সরকার বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় আতঙ্কে বাড়িঘরে থাকতে পারি না। সেখানে ঠিকমত খাবার পাচ্ছি না। অনেকদিন পাহাড়ে লুকিয়ে ছিলাম। প্রাণ বাঁচাতে আমরা চাকমা সম্প্রদায়ের ১১ পরিবারে ৪৪ জন সদস্য আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছি।

রাখাইনের মেদাই থেকে আসা বাবুল বড়ুয়া (৪৭) বলেন, এক সপ্তাহে আগে মিয়ানমারের রাখাইনের মংডু এলাকার মেদাই গ্রামে চলমান সংঘাতের কারণে পালিয়ে কুতুপালং ক্যাম্পে চলে আসলাম। সকালে মিয়ানমার থেকে পালিয়ে আসা চাকমা সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সঙ্গে হিন্দু পাড়া ক্যাম্পের পাশে অবস্থান করছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, জড়ো হয়ে থাকা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে। উপজেলা প্রশাসন ও বিজিবি এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আলোচনা চালাচ্ছে।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। কতজন পরে জানানো হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION